দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের সিরাজদিখানে লাইসেন্স ও নিবন্ধন ছাড়া ‘মর্ডান গ্রিন সিটি’ নামের একটি রিসোর্ট ও রেস্তোরাঁ পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
আজ বিকেল ৫টায় পরিচালিত অভিযানে এই জরিমানা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ।
অভিযানে জানা গেছে, বাংলাদেশ হোটেল ও রেস্টুরেন্ট আইন, ২০১৪ অনুযায়ী প্রয়োজনীয় নিবন্ধন ও লাইসেন্স ছাড়া প্রতিষ্ঠানটি রিসোর্ট ও রেস্তোরাঁ পরিচালনা করে আসছিল। এ অপরাধের কারণে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানা প্রদান করেছে।
এছাড়া, যথাযথ কর্তৃপক্ষের নিবন্ধন সনদ না পাওয়া পর্যন্ত রিসোর্টের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি, কানুনগো কামাল হোসেন এবং পুলিশ প্রশাসনের সদস্যরা। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএস/